গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো ব্যবসায়ীসহ দুজনের

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:২০

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কাপড় ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্যাসপুর-জয়নগর আঞ্চলিক সড়ক ও বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের শিবচর উপজেলার খাড়াকান্দি গ্রামের জালাল মাতব্বরের ছেলে মো. ইস্রাফিল মোল্লা (৪০) ও কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত লাল মিয়া মোল্লার ছেলে ইয়ার মোল্লা (৬০)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, ‌‘একটি ব্যাটারিচালিত ভ্যানে করে ব্যাসপুর থেকে জয়নগরে যাচ্ছিলেন কাপড় ব্যবসায়ী মো. ইস্রাফিল। এ সময় ভ্যানের সঙ্গে বিপরীতমুখী ইটবোঝাই একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে ইস্রাফিল নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অপরদিকে, ইয়ার মোল্লার ভাতিজা মো. হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজারে যাত্রীবাহী একটি বাস ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ইয়ার মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী