আমগাছে ঝুলেছিল শিকলে বাঁধা কৃষকের লাশ

মাদারীপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৫৭

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব চিড়াইপাড়া গ্রামে আমগাছের সঙ্গে শিকলে বাঁধা অবস্থায় মিজান সরদার (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই গ্রামের একটি মাছের ঘেরের আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মিজান সরদার সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের বণিকপাড়া গ্রামের মৃত আবু আলী সরদারের ছেলে।

স্বজন ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত ১০টার দিকে মিজান সরদার বাড়ি থেকে বের হয়ে টুবিয়া বাজারসংলগ্ন সোলাইমান মাতুব্বরের বাড়িতে ওয়াজ মাহফিলে যান। ওয়াজ শেষে রাতে বাড়ি ফেরেননি। শনিবার দুপুর ১২টার দিকে এক শিশু আলমগীর মাতুব্বরের মাছের ঘেরের কাছ দিয়ে যাওয়ার সময় আমগাছের সঙ্গে শিকল বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে থানায় খবর দেন। পুলিশ এসে লাশটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ধারণা করছি, তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী