গুঁড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ম্যুরাল, ‘জানেন না’ কেউ

টাঙ্গাইল প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০২আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:০৭

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে রা‌তের আঁধারে ভেকু দি‌য়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হ‌য়ে‌ছে। সোমবার (৩০ ডি‌সেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পৌর উদ্যানে স্থা‌পিত এসব মুর‌্যাল ভেকু দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, সোমবার রাতের আঁধারে হঠাৎ করেই একটি ভেকু শহরের পৌর উদ্যানে ভেতরে প্রবেশ করে। পরে শহীদ স্মৃ‌তি পৌর উদ্যানের মুক্তম‌ঞ্চের পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়াও সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান ও  মুহাম্মদ মনসুর আলীর ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর টাঙ্গাইল শহীদ স্মৃ‌তি পৌর উদ্যানের মুক্তম‌ঞ্চের পা‌শে নি‌র্মিত বঙ্গবন্ধু ম‌্যুরা‌লের দুই পাশ ভে‌ঙে ফে‌লেন আন্দোলনকারীরা। এ সময় পা‌শে থাকা জাতীয় চার‌ নেতার ম‌্যুরালও ক্ষ‌তিগ্রস্ত হয়।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকা‌লে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদের সঙ্গে মোবাইল ফোনে যোগা‌যোগ করা হ‌লে তিনি বলেন, ‘পৌর উদ‌্যা‌নে স্থা‌পিত ম‌্যুরাল ভাঙার বিষয়‌টি এখনও জা‌না নেই। স্থান‌টিও প‌রিদর্শন করা করা হয়নি।’

এ বিষ‌য়ে জেলা প্রশাসক শরীফা হ‌কের বক্তব‌্য জান‌তে মোবাইল ফোনে চেষ্টা করলে তার ফোনটি রিসিভ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধরী। এ সময় তিনি বলেন, ‘পৌরসভার ম্যুরালের বিষয়ে ডিসি স্যার বক্তব্য দিতে পারবেন না। এটা আমার মনে হয় পৌরসভার দায়িত্বে যারা আছেন, ওনাদের সঙ্গে কথা বলতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ম্যুরাল তো সব জায়গাতেই ভাঙা হয়েছে, এটা তো সবাই জানে। সব জায়গার ম্যুরালই ক্ষতিগ্রস্ত বা ভাঙা হয়েছে। আপনি একটু পৌরসভায় কথা বলেন।’

টাঙ্গাইল পৌরসভার প্রশাসক (উপসচিব) মো. শিহাব রায়হান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ম্যুরালটি পৌরসভা থেকে ভাঙা হয়নি। এটি জেলা পরিষদ থেকে তৈরি করা হয়েছিল।’

/কেএইচটি/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সাপ কামড়ালে প্রথম ৫ মিনিট যে ভুলগুলো করা যাবে না
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ