জন্মদিনের পরদিন কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যা, মরদেহ নিয়ে থানায় এলাকাবাসী

নরসিংদী প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০২৪, ২২:১৭ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ২২:১৭

নরসিংদীর রায়পুরা উপজেলায় পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরটির মালিক জিহাদ মিয়া।

এর আগে সোমবার শত শত মানুষকে নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশ মানুষ। এ সময় থানা কমপ্লেক্সেই জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মীর’ নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কনটেন্ট কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। গতকাল লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়।

মঙ্গলবার দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া (৪০) নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজনের বিরুদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়াসহ এলাকার কয়েকশ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন।

ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, আশ্রয়হীন প্রাণীদের জন্য ভালোবাসার বার্তা
বানরের হাত থেকে রেহাই পেতে ডিসির কাছে আবেদন, দু্ই মাসেও কাজ হয়নি
পোষা প্রাণীর সুস্থতা ও দীর্ঘায়ুতে সামগ্রিক যত্ন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি