ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ১২

ফরিদপুর প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২৬

ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের ৯ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও তিন জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বোয়ালমারীর গুনবহা গ্রামে জমি নিয়ে একই গ্রামের বাসিন্দা সাবেক কাউন্সিলর ফরিদ আহমেদ ও নাসির বিশ্বাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। 

এ বিরোধের জেরে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সাবেক কাউন্সিলর ফরিদের ছেলে রাহুল আহমেদ ও নাসির বিশ্বাসের ভাতিজার সঙ্গে স্থানীয় একটি সিঙ্গারার দোকানে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। এরপর দুই পক্ষের লোকজন ঢাল-সড়কিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় ঘণ্টা খানেক ধরে এ সংঘর্ষ চলে। পরে বোয়ালমারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুণবহা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর বিশ্বাস বলেন, শুক্রবার দুপুরে গুণবহা গ্রামে বিবদমান দুই পক্ষের  মধ্যে গেঞ্জামের কথা শুনেছি।  তবে ঘটনাস্থলে না যাওয়ায় এ বিষয়ে বিস্তারিত কোনও ধারণা নেই।

বোয়ালমারী থানার ওসি গোলাম রসুল বলেন, গুণবহা গ্রামে দুপুরে সংঘর্ষের ঘটনা শুনে দুই গাড়ি পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে গেছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক করতে পারেনি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনও অভিযোগ আসেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী