প্রবাস থেকে ৮ বছর পর বাড়িতে ‍ফিরে মিললো স্ত্রীর ঝুলন্ত মরদেহ

রাজবাড়ী প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪৩

রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ ৮ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্বামী দেখলেন স্ত্রীর ঝুলন্ত মরদেহ। নিহত পপি (৩০) দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ার এলাকার ইরাকপ্রবাসী আল আমিনের স্ত্রী। আদিব মণ্ডল (১৩) নামে তার একটি ছেলেসন্তান রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দেবগ্রাম পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রিপাড়ায় নিজের বসতঘরের মধ্যে কাঠের আড়ার সঙ্গে নিজের পরনের কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পপি। স্বামী আল আমিন দীর্ঘ ৮ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের ও পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত পপিকে নিচে নামায়।

স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ মোল্লা জানান, মেয়েটি অনেক ভালো ছিল। সবার সঙ্গে হাসিখুশিভাবেই কথা বলতো। সকালেও মেয়েটি সবার সঙ্গে কথা বলেছে। কী কারণে গলায় ফাঁস নিলো আমরা বুঝতে পারছি না।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী