খেজুরের রস খেতে বের হয়ে সড়কে ঝরলো তিন বন্ধুর প্রাণ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, ১১:১৭আপডেট : ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়িচাপায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, ‘মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরও সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুরের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনও গাড়ি তাদের চাপা দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যদিও আমরা খবর পেয়েছি, সকাল সাড়ে ৭টার পর কিন্তু দুর্ঘটনা ঘটেছে আরও আগে সকাল ৬টার দিকে। স্থানীয়রা সড়কের পাশে তিন জনসহ মোটরসাইকেল পড়ে থাকতে দেখে আমাদের জানিয়েছেন। পরে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা ঘাতক বাহনটিকে শনাক্তের চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি