অভিযান চালাতে গিয়ে স্থানীয়দের হামলায় ৩ ডিবি পুলিশ আহত

ফরিদপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১০:০৭আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১০:০৯

ফরিদপুরের মধুখালীতে ডিবি (গোয়েন্দা) পুলিশের অভিযান পরিচালনাকালে স্থানীয়দের  হামলায় আহত হয়েছেন তিন কর্মকর্তা। বেশি আহত তিন ডিবি পুলিশকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আরও ৪/৫ জন আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুমাইন বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- এসআই জব্বার হোসেন (৪৫) ও দেওয়ান মুহাম্মদ সবুর (৩৮) এবং এএসআই শফিকুল ইসলাম (৪০)। এ ছাড়া আরও ৪ থেকে ৫ জন আহত হয়েছেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তৌসিফ সরকার বলেন, আহতদের মধ্যে জব্বারের মাথায় তিনটি ক্ষতের আঘাত রয়েছে। অপর দুই জনকে পিটিয়ে জখম করা হয়েছে। তবে কারও গুরুতর আঘাত নেই, সবাই আশঙ্কামুক্ত।

খবর পেয়ে রাত ১২টার দিকে হাসপাতালে ছুটে আসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা জানান, রাতে ডুমাইন বাজারে মাদক ও জুয়ার আসরের খবর পেয়ে অভিযানে যায় ডিবি পুলিশের ৭ থেকে ৮ সদস্যের একটি দল। এ সময় দুই জনকে মাদকসহ আটক করা হয়। তখন জুয়ার আসর থেকে টাকাসহ অন্য সরঞ্জাম জব্দ করা হয়। এরপর জব্দ করা মালামাল আনার ক্ষেত্রে স্থানীয়দের সাক্ষীর জন্য বাজার কমিটির সভাপতিকে ডাকা হয়।

তিনি আরও জানান, তিনি আসার আগেই মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও স্থানীয়রা মিলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তিন জন গুরুতর ও অন্যরা কমবেশি আহত হন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। এ ছাড়া মাদকসহ দুই জনকে আটক করে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের একটি দোকানে নিয়মিত জুয়ার আসর বসিয়ে তাস খেলা হয়। সেখানে মাদকেরও রমরমা ব্যবসা। এ ছাড়া ওই এলাকার বিভিন্ন জায়গা নিয়মিত জুয়ার আসর বসে থাকে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী