গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে এক কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২৫, ২২:১০আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২২:১০

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। পরে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। 

দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সোমবার রাত ৮টার দিকে মহাসড়ক অবরোধ করেন বোর্ড বাজার এলাকার কালাই মার্কেটের নুর এসএমএস ফ্যাশন ওয়্যার লিমিটেডের শ্রমিকরা। 

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‌‘একটি ভবন ভাড়া নিয়ে সাব কন্টাকে শ্রমিকদের দিয়ে কাজ করাতেন এক ব্যক্তি। ওই কারখানার মালিক বেতন পরিশোধ না করে পালিয়ে গিয়েছেন, এমন খবরে ভবন মালিক কারখানায় তালা লাগিয়ে দেন। সোমবার বিকাল থেকে বোর্ড বাজার এলাকার নুর এসএমএস ফ্যাশনের শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা চত্বরে জড়ো হন। রাতে ভবন মালিক তালা লাগিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। এ অবস্থায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’

/এএম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি