বিশ্ব ইজতেমা

প্রথম পর্বের মুসল্লিরা মাঠ বুঝিয়ে দেওয়ার পর দ্বিতীয় পক্ষকে ডাকা হবে: আইজিপি

গাজীপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৫:০৮আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৫:০৯

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘প্রথম পর্বের মুসল্লিরা বুঝিয়ে দেওয়ার পর পুরো ইজতেমা এলাকা আমরা আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার পর যখন সন্তুষ্ট হবো তখন আমরা ওনাদেরকে (সাদ) আমন্ত্রণ জানাবো আপনারা আসেন। এজন্যই স্পেস (সময়) রেখেছি। ওনাদের নিরাপত্তার স্বার্থেই আমরা স্পেস বাড়িয়েছি। সবার মতামত নিয়েই আমরা মাঝখানে স্পেস বাড়িয়েছি। আমাদের পুরো নিরাপত্তাব্যবস্থা সবাই একই সঙ্গে রিয়েক্ট করতে পারবে।’

বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ ইজতেমা মাঠ পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘দুই পক্ষ একমত হওয়ায় আমরা আশা করি এবারের ইজতেমা সুন্দর হবে। ইজতেমায় আয়োজকদের ১০ হাজার স্বেচ্ছাসেবী আমাদের সঙ্গে থাকবেন। তাদের আলাদা এক‌টি পরিচয়পত্র থাক‌বে।’

ইজতেমা মাঠ পরিদর্শন করেন আইজিপি

নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, ‘পাঁচটি সেক্টরে ভাগ করে নিরাপত্তাকে সাজানো হয়েছে। র‌্যাব, ডিজিএফআই, এনএসআই, জেলা প্রশাসক, সিটি করপোরেশন, সড়ক জনপথ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে সমন্বয় সভা করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছি। ড্রোনের মাধ্যমে আমরা পুরো এলাকা মনিটর করবো যেন কোথাও কোনও ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। ১৬টি ওয়াচ টাওয়ার থাকবে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলার দিয়ে পুরো মাঠ দেখবো, ১৫টি সাব কন্ট্রোল কক্ষ থাকবে। সকলের সুবিধামতো সাব কন্ট্রোল কক্ষে রিপোর্ট করলে দ্রুত ব্যবস্থা নিতে পারবো, পুরো মাঠ ৩৩৫টি সিসি ক্যামেরার আওতাধীন থাকবে। ট্রাফিক ব্যবস্থা সুন্দর হওয়ার জন্য ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত পণ্যবাহী ট্রাক এ সড়ক দিয়ে ঢুকতে দেওয়া হবে না। মোনাজাতের দিন কোনও গাড়ি চলতে দেওয়া হবে না ইজতেমা এলাকায়। র‌্যাবের হেলিকপ্টার টহল থাকবে, বোম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড থাকবে। আমরা আশা করি, কোনও অঘটন ঘটবে না।’

প্রসঙ্গত, ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি। আট দিন বিরতির পর ১৪ ফেব্রুয়ারি থেকে সাদপন্থিরা ইজতেমা করবেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ বছরের বিশ্ব ইজতেমা।

/কেএইচটি/
সম্পর্কিত
পশ্চিমবঙ্গের হুগলিতে বিশ্ব ইজতেমায় লক্ষাধিক মুসল্লি
নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
আড়াই লক্ষাধিক মুসল্লির মোনাজাতে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের