রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন

রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০০

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় ‌‘ব্যালেডিয়াস বিজনেস সলিউশন’ নামের একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লেগেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আল মাসুদ বলেন, ‘গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামের ব্যানারে চার বছর ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন গোলাম কিবরিয়া। দোকানের পেছনে করেছিলেন গোডাউন। বিকালে হঠাৎ গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাই বিকাল সোয়া ৪টায়। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাই। দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনে প্রায় পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’ 

কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, ‘গোডাউনে পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। এর মধ্যে বেশিরভাগ গ্যাস ভর্তি ছিল। বাকিগুলো ছিল খালি। সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা আমাদের জানা নেই।’

খোঁজ নিয়ে জানা যায়, ৪ বছর ধরে টঙ্গী এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া গোয়ালপাড়ার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে আশপাশের বাসাবাড়িতে গ্যাস বিক্রি করে আসছিলেন। আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা নিয়ে বিস্ফোরণের আশঙ্কা ও উদ্বেগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এ নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। 

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী