পুলিশের অনুমতি ছাড়া ইজতেমা মাঠে ড্রোন ওড়ানো নিষেধ

গাজীপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৯

টঙ্গীর ইজতেমা মাঠের দুই কিলোমিটারের মধ্যে গাজীপুর মহানগর পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া ড্রোন ওড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। রবিবার বিকালে মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এ নির্দেশনা কার্যকর থাকবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমা-২০২৫ চলমান আছে। ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হয়। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ইজতেমা মাঠসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) অনুমতি ব্যতীত রবিবার থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের ড্রোন ও ড্রোন ক্যামেরা বা অন্য কোনও ইলেকট্রনিক ডিভাইস ওড়ানো বা ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া সরকারি সংস্থাকেও ড্রোন ব্যবহারের ক্ষেত্রে ড্রোনের সংখ্যা বা ড্রোন ওড়ানোর সময় সিটিএসবিকে অবগত করতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের ইজতেমা। এর মাঝে মোনাজাত চলাকালীন হঠাৎ মুসল্লিদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় হুড়োহুড়ি করে আহত হন ৪১ মুসল্লি। কেউ বলছেন, মোনাজাতের সময় ইজতেমা মাঠের ৪ নম্বর ফটকে একটি ড্রোন ক্যামেরা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে মুসল্লিদের মাঝে। আবার কারও দাবি, টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছবি ধারণের সময় ড্রোনের আঘাতে সড়কে থাকা কয়েকটি গ্যাস বেলুন ফেটে বিকট শব্দ হয়, এতে আতঙ্কে ছোটাছুটি শুরু করেন মুসল্লিরা। এরপর এ ঘটনার সূত্র ধরে রবিবার বিকালে এ গণবিজ্ঞপ্তি জারি করে মহানগর পুলিশ।

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি