ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫

তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপে হৃদরোগে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজাম (জোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম পর্বের দ্বিতীয় ধাপে সাইফুল ইসলাম (৪৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি নরসিংদীর মাধবদী উপজেলার রংপুর গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

মাওলানা জোবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘দ্বিতীয় ধাপের ইজতেমা উপলক্ষে এরই মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে হাজারো মুসল্লি জড়ো হয়েছেন। সাইফুল ইসলামও ছিলেন তাদেরই একজন। এর মধ্যে সোমবার বিকালে হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘সাইফুলের উচ্চরক্তচাপজনিত সমস্যা ছিল। এর মধ্যে ময়দানে অবস্থানকালে বিকালে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। তিনি হৃদ্‌রোগে (হার্ট অ্যাটাক) মারা গেছেন বলে চিকিৎসক আমাদের জানিয়েছেন।’

এর আগে, বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।

/কেএইচটি/
সম্পর্কিত
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ