নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর তিন দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুর মহসীন এ আদেশ দেন।

এর আগে, সাবেক এই আইনমন্ত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।

বিষয়টি নিশ্চিত করে কোর্টপুলিশ পরিদর্শক মো. কাইউম খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আনিসুল হককে আদালতে তোলা হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশিক মিয়া নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় নিহতের মা কুলসুম বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আনিসুল হকসহ ১১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম