আশুলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর

সাভার প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৮

সাভারের আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মাদবরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। যদিও কারা এই হামলা চালিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের মতো এই নেতাও আত্মগোপনে চলে যান।

এই আওয়ামী লীগ নেতার স্ত্রী শিরিন আখতারের দাবি, পুলিশ পরিচয়ে হামলাটি চালানো হয়। এ সময় হামলাকারীরা বাড়িতে ঢুকে তিন তলা ভবনের সব শৌচাগার থেকে শুরু করে সব কক্ষে ভাঙচুর চালানোর পাশাপাশি গ্যারেজে থাকা তিনটি প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল ভাঙচুর করার পাশাপাশি একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

আশুলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাঙচুর

তিনি বলেন, সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাত ২টার দিকে কয়েকজন পুলিশ সদস্য বাড়ির সামনে এসে ঘুরে যায়। এরপর ১০/১৫ মিনিট পর রাত সোয়া ২টার দিকে ৩০/৪০ জন লোক মাইকিং করতে করতে বাড়ির গেট ভেঙে বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এসময় হামলাকারীরা মাইকে ‘চেয়ারম্যানকে ধরতে আসছি, আমরা পুলিশ’, এই ধরনের কথাবার্তা বলতে থাকে। বাড়ির তৃতীয় তলায় আমি থাকি। বাকিগুলোতে আমার দেবরদের পরিবাররা থাকে। মোট চারটি পরিবার আমরা এই তিন তলা বাড়িতে বসবাস করি। হামলাকারীরা বাড়ির প্রতিটি কক্ষে ভাঙচুর চালায়, এমনকি শৌচাগারের কমোডও ভেঙে ফেলা হয়। এ ছাড়াও গ্যারেজে থাকা তিনটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় একটি মোটরসাইকেলে।’

আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিক বলেন, ‘হামলার বিষয়টি আমরাও শুনেছি, যদিও কোনও লিখিত অভিযোগ পাইনি। এ ছাড়া পুলিশ পরিচয়ে হামলার অভিযোগ ভিত্তিহীন। পুলিশকে দেখার কথা যেটি বলা হচ্ছে, হতে পারে টহল পুলিশ থাকে, তাদের কাউকে দেখে থাকতে পারে। সেটি তো নিয়মিত টহলের অংশ।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান