স্বাধীনতার যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ সেটার সাক্ষী: জামায়াত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘স্বাধীনতার পক্ষে ও বিপক্ষে রয়েছে উল্লেখ করে জাতিকে আরও দুইটা ভাগ করা হলো। স্বাধীনতার যুদ্ধে যার যে ভূমিকা ছিল মানুষ এটার সাক্ষী। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে কেউ কী বলেছে আমরা দেশের স্বাধীনতা মানি না। না, এমন কোনও দল নেই।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ শহরের ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাঙালি জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত ৫৪ বছর এই জাতিকে বিভক্ত করে টুকরো টুকরো করে রাখা হয়েছিল। এই কাজ সুকৌশলে আওয়ামী লীগ করেছে। তারা প্রথমে পার্বত্য এলাকার লোকজনদের উসকে দিয়েছে। এরপর থেকে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ে আর শান্তি ফিরে আসেনি। এরপর শান্তি বাহিনী নামে এক বাহিনী গঠন হলো। তাদের হাতে ১০ হাজার সামরিক কর্মকর্তা ও আমাদের সৈনিক নিহত হলো। পরে তারা নিজেরা বিভিন্ন গ্রুপের বিভক্ত হয়ে নিজেরা নিজেদের লোকজনদের খুন করলো। এই যে খুন শুরু হলো তা এখনও অব্যাহত রয়েছে।’ 

নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছে। নারায়ণগঞ্জকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রাখা হয়েছিল। নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত একজন দুর্ধর্ষ লোক মহাসড়কের পাশে ৭২ ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। সেই ব্যানারে লিখেছিলেন, ওমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার উপস্থিতিতে তিনি বলেছিলেন, ডিসি এসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আজমকে খুন করতে চাই। স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি তাকে সরাসরি খুন করার। এই অধ্যাপক গোলাম আজমকে তিনি নারায়ণগঞ্জের মাটিতে নিষিদ্ধ করেছিলেন। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন তিনি আজ কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো না। ক্ষমতার জোরে ছড়ি ঘোরাতে নেই।’

এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা আমির মমিনুল হক সরকার ও মহানগরী আমির মুহাম্মদ আবদুল জব্বার প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী