গোপালগঞ্জে এক ব্যক্তির গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৩

গোপালগঞ্জে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভা চলার সময় এক ব্যক্তিকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার দুপুর পৌনে ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বিশ্ব মুক্তবাণী সংস্থার কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম শ্যামল মণ্ডল। তিনি সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং রাজধানী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি গোপালগঞ্জে বিশ্ব মুক্তবাণী সংস্থার (ডগলাস প্রকল্প) কোষাধ্যক্ষ। প্রথমে তাকে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

বিশ্ব মুক্তবাণী সংস্থার নির্বাহী পরিচালক শলোমন অপূর্ব বাড়ৈ বলেন, গোপালগঞ্জের বেদগ্রামে বিশ্ব মুক্তবাণী সংস্থার সামনে ও ভেতরে জায়গা দখল করার জন্য দীর্ঘদিন পাঁয়তারা করছেন বর্তমান কমিটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এন্ড্রু বিশ্বাস। শনিবার কার্যনির্বাহী কমিটির নির্ধারিত সভা ডাকা হয়েছিল। শুরুর কিছু সময় পর এন্ড্রু সভা বানচাল করার জন্য ৪০-৫০ জন লোক নিয়ে কক্ষে প্রবেশ করেন। একপর্যায়ে উপস্থিত সদস্যদের কয়েকজনকে পেটানো হয়। আতঙ্কে অনেক সদস্য দৌড়ে সেখান থেকে বেরিয়ে যান। এ সময় সংস্থাটির কোষাধ্যক্ষ শ্যামলকে কক্ষে আটকে মারধরের একপর্যায়ে তার গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়। এতে গুরুতর দগ্ধ হন তিনি।

সংস্থাটির সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্য বলেন, ‘গত বৃহস্পতিবার এন্ড্রু বিশ্বাস তার ভাগনেদের সঙ্গে নিয়ে খুলনায় গিয়ে আমাকে আজকের সভায় উপস্থিত না হওয়ার জন্য হুমকি দেন এবং আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আমি গোপালগঞ্জে এলে দেখে নেবে বলেও হুমকি দিয়ে আসেন। তার উদ্দেশ্য গোপালগঞ্জে বিশ্ব মুক্তবাণী সংস্থার জায়গাটুকু দখল করে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। আজ এন্ড্রু বিশ্বাসের নেতৃত্বে প্রভাস বাড়ৈ, দিলীপ বাড়ৈ, আইজ্যাক বাড়ৈ, জুয়েল বাড়ৈ, মিকাইল বাড়ৈ, লিটন, সুকলাল মজুমদারসহ ৪০-৫০ জন লোক নিয়ে শ্যামলের ওপর হামলা করা হয়।’

এ বিষয়ে এন্ড্রু বিশ্বাস বলেন, ‘আমার বিরুদ্ধে জায়গা দখলের যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয়।’

সংস্থাটির সাধারণ সম্পাদক দানিয়েল বৈদ্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়ে তিনি বলেন, ‘আমি তার বড় ভাই হিসেবে একটা থাপ্পড় মেরেছি। তবে আজ আমার কোনও লোক হামলা করেনি। কারা তাদের ওপর হামলা করেছে বা পুড়িয়েছে সেসব আমার জানা নেই।’

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবদুল্লাহ রাজিব বলেন, ‘শ্যামল মণ্ডলের বুক, পেট, দুই হাতের সব জায়গায় পুড়ে গেছে। এজন্য সন্ধ্যায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী