গাজীপুর থেকে সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭ আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৭

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার তেলিহাটি ইউনিনের টেপির বাড়ি গ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাবেক এমপি চয়ন ইসলাম টেপির বাড়ি গ্রামের একটি বাসায় আত্মগোপনে রয়েছেন। পরে পুলিশ, স্থানীয় ছাত্র-জনতা এবং শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পুলিশ শ্রীপুর থানায় নিয়ে আসে। 

শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার বলেন, চয়ন ইসলাম প্রায় দুই মাস ধরে টেপির বাড়ি গ্রামের টেডন বাড়িতে আত্মগোপনে ছিলেন।

/এএম/ইউএস/
সম্পর্কিত
ফেসবুকে বয়স্ক বিত্তবানদের টার্গেট করে প্রেম: বাসা বা হোটেলে গেলেই ‘লুট’
প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেফতার ৩
স্ত্রী শ্বাসরোধ করে হত্যা মামলা: স্বামীর মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
ঢাকা থেকে সৌদির দুই রুটে ফ্লাইট স্থগিতের সময়সীমা বাড়লো
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
পারদ থেকে স্বর্ণ তৈরির দাবি
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা