ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ১২:৪৮ আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:৪৮

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফকে (৫২) গ্রেফতার করেছে।

রবিবার (২৯ জুন) বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।

সানুয়ারুজ্জামান জোসেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান জোসেফ। তার পাসপোর্ট ‘স্টপ লিস্টে’ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে খালিয়াজুড়ি থানায় বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা থাকায় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, ইমিগ্রেশনে খবর ছিল, নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যান সানুয়ারুজ্জামান জোসেফ ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করা হয়। বেলা ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করে বহির্গমন সিল মারার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দেন সানুয়ারুজ্জামান। অনলাইনে তার ‘স্টপ লিস্ট’ থাকায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৩ নম্বর পুরানহাটি ইউপির সাবেক চেয়ারম্যানকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে, তাই তাকে নেত্রকোনা জেলা সদরের খালিয়াজুড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
বেপরোয়া গতিতে চলছিল অটোরিকশা, ধাওয়া করে ধরার পর জানা গেলো হত্যাকাণ্ডের কথা
অস্ত্র দেখিয়ে আতঙ্ক, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেফতার ২
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার