চলন্ত ভ্যানে পেছন থেকে বাসের চাপা, প্রাণ গেলো দুজনের

টাঙ্গাইল প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাসচাপায় ভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার জোকারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের কা‌ছে এ ঘটনা ঘটে।

তবে নিহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) তাহেরুল ইসলাম জানান, সকালে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে চালক ও এক যাত্রী যমুনা সেতু এলাকা থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। এ সময় ৪ নম্বর ব্রিজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পা‌লি‌য়ে‌ছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের