ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

সাভার প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর এলাকার আবুল হোসেনের ছেলে বাবুল ও তার স্ত্রী শারমিন । তারা দুজনেই ধামরাইয়ের একটি পোশাক কারখনায় কাজ করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পোশাক কারখানা থেকে কাজ শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে ধামরাই থেকে মোটরসাইকেলযোগে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন বাবুল। রাত সাড়ে ৯টার দিকে বাথুলি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জের সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল দাস বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয় । এ ঘটনায় একটি মামলা করা হবে।

/এফআর/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের