সাবেক দুই এমপির ঘনিষ্ঠ জাতীয় পার্টির নেতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি দেলোয়ার হোসেন প্রধানকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বন্দর ঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ার থেকে তাকে আটক করা হয়।

দেলোয়ার হোসেন প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি। তিনি কলাগাছিয়া ইউনিয়ন ২নং মাদবপাশা এলাকার মৃত হারেজ আলী প্রধানের  ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন প্রধানকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই চলছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে। এ ছাড়া তিনি সাবেক সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের ঘনিষ্ঠ ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
মাজারের সেই কুমির এখন কক্সবাজারে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন দুই তদন্ত কর্মকর্তা নিয়োগ
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
অবৈধ অভিবাসন প্রতিরোধ ও নারী শ্রমিকদের সুরক্ষায় সংসদীয় কমিটির নতুন উদ্যোগ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল