এবারের ইলেকশন ফেয়ার হবে, কেউ বিশেষ সুবিধা পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৯ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে। আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে, যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না। তবে শিক্ষকরা যখন নির্বাচনকালীন সময়ে প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছোটেন বিশেষ সুবিধার জন্য। এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে। কেউ বিশেষ সুবিধা পাবে না।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরও বলেন, ‘খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে। খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদঅভ্যাস দূর হয়ে যাবে।’

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার ক্ষেত্রে কোনও কম্প্রোমাইজ নয়। এখন মনে হয় পরীক্ষায় ফেল করা ডিফিকাল্ট। শিক্ষার এমন সিস্টেম, সবই দেখি পাস। এ ছাড়া জিপিএ’র তো অভাব নাই।’

এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ শামসুল আলম সরকার, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার উপস্থিত ছিলেন।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
একনায়কতন্ত্র ভাঙতে জাতি ঐক্যবদ্ধ, কিন্তু ভেঙে গেলে বিভক্ত হয়ে যায়: মাহফুজ আনাম
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি