ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

ফরিদপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২২

ফরিদপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটিতে সদস্য সচিব পদে স্থান পাওয়া সোহেল রানা। 

এর আগে রবিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। 

৬০৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ ও ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী সোহেল রানাকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে স্থান পেয়েছেন সাইফ খাঁ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদ পেয়েছেন আশরাফ। যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিক্যাল কলেজের শিক্ষার্থী আশিক আহম্মেদ নূর ও যুগ্ম সদস্য সচিব সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী তাহসিন চৌধুরী। 

মুখ্য সংগঠক করা হয়েছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থী আনিসুর রহমান সজল ও সংগঠক হয়েছেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী লামিন ইসলাম।

এ ছাড়া মুখপাত্র করা হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী কাজী জেবা তাহসিনকে ও সহ মুখপাত্র করা হয়েছে ফরিদপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী উম্মে হাবিবাকে।

কমিটির আহ্বায়ক কাজী রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, ছয় মাসের জন্যে আমাদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামীতে আমরা কলেজ, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন শুরু করবো। যারা বাদ পড়েছেন, তাদের এই সব কমিটিতে রাখা হবে। অন্যায়-বৈষম্যের বিরুদ্ধে আগামীতেও আমাদের এই ধারা অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি