ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ দম্পতি

সাভার প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১০:৪৮আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:৪৮

ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেনের ভাড়া বাড়ির নিচতলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর এলাকার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। আসিফ রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেন, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণ ঘটে কক্ষটিতে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

সজীব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা জানান, বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে কক্ষের ভেতরে ধোঁয়া দেখতে পান। এ সময় স্থানীয়রা আগুন নিভিয়ে ওই কক্ষের ভেতর থেকে দুজনকে উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) শামীম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি