গোপালগঞ্জে ছাত্রদলের দুই নেতাকে শোকজ

গোপালগঞ্জ প্রতিনিধি
০২ মার্চ ২০২৫, ২১:৫২আপডেট : ০২ মার্চ ২০২৫, ২১:৫২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা ছাত্রদল। রবিবার (২ মার্চ) বিকালে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখ দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এ কারণে এই দুই নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তন্ময় বৈরাগী ও পিঞ্জুরী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন শেখের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, আমরা ৪৮ ঘণ্টার মধ্যেই কারণ দর্শানোর উপযুক্ত জবাব দেবো।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচিতে অনুপস্থিতসহ তাদের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। এ জন্য তাদেরকে আমরা প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। ৪৮ ঘণ্টার মধ্যে এই কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তারা যদি এই ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিতে ব্যর্থ হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী