ঘুমিয়ে থাকা শিশুর প্রাণ গেলো আগুনে

নরসিংদী প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৮:৩৫আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৮:৩৭

নরসিংদীতে আগুনে পুড়ে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরের ভেতরে থাকা ওই শিশু পুড়ে ছাই হয়ে যায়।

বিকালে পারিবারিকভাবে ওই শিশুকে দাফন করা হয়।

সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে। করিমপুর নৌফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান, সকালের দিকে হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশুসন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডের সময় শিশুটির বাবা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

দরিদ্র পরিবারটির আগুনে ক্ষয়ক্ষতি ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

করিমপুর নৌফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, সকালে মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ ঘরে না থাকায় অগ্নিকাণ্ডে বসতঘরের সঙ্গে মেয়েটিও পুড়ে মারা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি