আশুলিয়ায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

সাভার প্রতিনিধি
১১ মার্চ ২০২৫, ২৩:৪৪আপডেট : ১১ মার্চ ২০২৫, ২৩:৪৪

সাভারের আশুলিয়ায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার শিশুটির বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। এর আগে সোমবার সকালে আশুলিয়ায় ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত যুবকের নাম মো. রাসেল (১৯)। সে ভোলার নবীনগরের বাসিন্দা এবং সম্পর্কে শিশুটির দূরসম্পর্কের চাচা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, শিশুটি বাবা-মায়ের সঙ্গে কাইচাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকে। কয়েকদিন আগে রাসেল তাদের বাসায় বেড়াতে আসে। শিশুটির বাবা-মা স্থানীয় পোশাক কারখানায় চাকরি করায় সকালে কর্মস্থলে চলে যান। এ সুযোগে শিশুটিকে ধর্ষণ করে রাসেল। পরে বাসা ছেড়ে পালিয়ে যায়।

আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ‌ধর্ষণের অভিযোগে শিশুটির বাবা মামলা করেছেন। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি