গাড়ি থেকে তুলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২২:৩৭আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২:৩৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক গৃহবধূকে (৪০) গাড়ি থেকে নামিয়ে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. অয়ন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১১ মার্চ) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অয়ন সোনারগাঁ উপজেলার পিরোজপুরের মো. হালিম মিয়ার ছেলে। ভুক্তভোগী ওই নারী গজারিয়া থানার বাসিন্দা এবং পেশায় বাবুর্চির সহকারী। বুধবার (১২ মার্চ) র‍্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৫ ফেব্রুয়ারি অসুস্থ বোনকে দেখতে ওই গৃহবধূ দেবরকে সঙ্গে নিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার একটি হাসপাতালে আসেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে সোনারগাঁয়ের চিলারবাগ গ্রামের রাস্তায় পৌঁছালে সজীব, হাসান ও অয়নসহ অন্তত আট জন গৃহবধূর অটোরিকশার গতিরোধ করে। এরপর গৃহবধূ ও তার দেবরকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নেয় তারা। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে সোনারগাঁয়ের দৈলেরবাগ বড়বাড়ি গ্রামের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে দেবরকে মারধর করে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেইসঙ্গে গৃহবধূর কানের দুল নিয়ে যায়। এরপর সজীব, হাসান ও অয়নসহ আট জন মিলে গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়।

র‍্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন বলেন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। এর ভিত্তিতে এজাহারনামীয় আসামি অয়নকে মঙ্গলবার রাতে গজারিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী