আলুর ট্রাক‌ উল্টে শ্রমিক নিহত, থানার ওসিসহ আহত ৬

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১২:২৪ আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১২:২৪

টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কের ওপর উল্টে পড়া আলুর ট্রাক‌ে অপর ট্রাকের ধাক্কায় এক শ্রমিক নিহত হ‌য়ে‌ছেন। এতে ঘটনাস্থলে থাকা গোড়াই হাইওয়ে থানার ওসিসহ আহত হ‌য়েছেন ছয় জন। তাদের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে।

নিহতের নাম ইলিয়াস। তার বাড়ি রংপুর বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত ৩টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ জানায়, মির্জাপুর বাইপাস এলাকায় উত্তরবঙ্গ থেকে আসা আলুর ট্রাক নিয়ন্ত্রণ হারি‌য়ে মহাসড়‌কের ওপর উল্টে যায়। প‌রে ট্রাক উদ্ধার ও আলু অন্য ট্রাকে তোলার সময় পেছন থেকে আরেক‌টি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ইলিয়াস নামের এক শ্রমিক মারা যান। এ সময় ট্রাকের পাশেই থাকা গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ও আরও তিন পু‌লিশসহ ছয় জন আহত হয়। তাদের উদ্ধার ক‌রে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হ‌য়ে‌ছে। 

গোড়াই হাইওয়ে থানার এসআই সিরাজ জানান, ওসিসহ চারজন পুলিশ সদস্য আহত হ‌য়ে‌ছেন। তা‌দের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হ‌য়েছে। এই ঘটনায় এক শ্রমিক মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
কক্সবাজারে ঘুরতে গিয়ে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
দুর্ঘটনা দেখতে থামলো বাস, পেছন থেকে আরেক বাসের ধাক্কায় একজনের মৃত্যু
তিন্দুতে পর্যটকবাহী জিপ খাদে, ২ পর্যটক নিহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি