শেখ হাসিনার নাম মুছে বিতরণ করা হচ্ছে খাদ্যগুদামের চাল

রাজবাড়ী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৭:২৮আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:২৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা খাদ্যগুদাম থেকে বের হওয়া প্রতিটি চালের বস্তায় লেখা শেখ হাসিনার নাম কালো কালি দিয়ে মুছে বিতরণ করা হচ্ছে। বস্তাগুলোর গায়ে আগে থেকেই লেখা রয়েছে বিতর্কিত স্লোগান ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’।

বস্তার গায়ে এ ধরনের লেখাযুক্ত চাল বিতরণ নিয়ে বিভিন্ন স্থানে বিতর্কের জেরে গুদাম কর্তৃপক্ষ এমন কাজ করছে বলে জানিয়েছে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে সরেজমিন দেখা যায়, গোয়ালন্দ খাদ্যগুদাম থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রশাসক এবং ডিলারদের অনুকূলে শত শত বস্তা চাল ট্রাক ও নসিমনযোগে বিতরণ করা হচ্ছে। এ সময় খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মুরাদ আলী কর্মীদের মাধ্যমে প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান থেকে ‘শেখ হাসিনা’ নামটি কালো কালি দিয়ে মুছে তারপর যানবাহনে তুলে দিচ্ছেন।

এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ডিলারদের সেখানে উপস্থিত থাকতে দেখা যায়।

আলাপকালে ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা মুরাদ আলী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে এ বিষয়টি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সচেতনভাবে এ কাজটি করা হয়েছে।’

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা খাদ্যনিয়ন্ত্রক নিয়াজ মাহমুদ জানান, গত শনিবার ও রবিবার দুই দিন খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় কার্ডধারী দুস্থদের মধ্যে ১৫ টাকা কেজি দরের ১৮২ দশমিক ৭৬০ মেট্রিক টন এবং জেলেদের মৎস্য ভিজিএফের ১০১ দশমিক ৬০০ টন চাল চেয়ারম্যান, প্রশাসক ও ডিলারদের ডিও লেটারের অনুকূলে বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার (১৮ মার্চ) থেকে বিতরণ করা হবে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১২৩ দশমিক ৫৬০ টন সাধারণ ভিজিএফের (ত্রাণ) চাল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ৩০ কেজির প্রতিটি বস্তার গায়ে লেখা স্লোগান থেকে ‘শেখ হাসিনার’ নামটি আমরা মুছে ফেলা হচ্ছে। তারপরও শত শত বস্তার মধ্যে দু-একটিতে ভুলক্রমে নাম থেকে যেতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো
শেখ হাসিনার প্রতি আমাদের ইনসাফ থাকবে: তথ্য উপদেষ্টা
রাজবাড়ীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের পোস্টার, নৌকায় মিছিল
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি