ঈদের ছুটি-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২৫, ১১:৩১আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১:৩১

গাজীপুরে কারখানা খুলে বার্ষিক ছুটি ও বোনাস পরিশোধের দাবিতে শনিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে জায়েন্ট নিট গার্মেন্টের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। প্রায় ২০০০ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস ও জয়দেবপুর  চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন।

এতে শনিবার (২২ মার্চ) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ১৫ মিনিটে শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়কে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ, জানান ট্রাফিক পুলিশের কর্তব্যরত এসআই আব্দুল্লা আল মামুন। 

শ্রমিকদের অভিযোগ, শনিবার সকালে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ছুটি ও বোনাসের দাবিতে কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনার চেষ্টা করেও তারা কোনও সমাধান পাননি।

গাজীপুর শিল্প পুলিশের এসআই ফারুক হোসেন জানান, গত বৃহস্পতিবার শ্রমিকরা ছুটির টাকা ও বোনাসের দাবিতে আন্দোলন করেছেন।  আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ১৩/১ ধারার কর্তৃপক্ষ কারখানা বন্দের নোটিশ টানিয়ে দেয়। এতে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে পরে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের দাবি আদায়ের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে অবস্থান নেন।

বিক্ষোভকারী শ্রমিকরা বলেন, আমাদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ঈদ সামনে, কিন্তু এখনও আমাদের ছুটি ও বোনাসের কোনও নিশ্চয়তা নেই। অবিলম্বে কারখানা খুলে দিয়ে আমাদের পাওনা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শিল্প পুলিশ বলেছে, আমরা শ্রমিকদের দাবি নিয়ে কাজ করছি। দ্রুতই সমাধানের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে রেলপথ অবরোধ, সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ 
সর্বশেষ খবর
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের