বৃদ্ধকে লাথি মারা চেয়ারম্যানের অপসারণ দাবিতে ইউপি কার্যালয়ে তালা

টাঙ্গাইল প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৫:১৮আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৫:১৮

এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে লাথি মারার ঘটনায় টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণের দাবিতে কার্যালয়ে তালা ঝুলিয়ে মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন (৫০) নামের এক ব্যক্তি ছোট একটি লাঠি হাতে নিয়ে উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে যান। তিনি এক ব্যক্তিকে পেটাবেন বলে বকাঝকা ও খোঁজ করছিলেন। এ সময় দায়িত্বরত দফাদার মোতালেবকে সেখান থেকে তাড়িয়ে দেন।

পরে দুপুর ২টার দিকে তিনি একইভাবে পরিষদ চত্বরে গিয়ে বকাঝকা করতে থাকেন। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সরকার নূরে আলম মুক্তা এগিয়ে গিয়ে মোতালেবকে পরিষদ চত্বর ত্যাগ করতে বলেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মানসিক ভারসাম্যহীন মোতালেব হোসেন চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে আঘাত করে বসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে জনসম্মুখে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মোতালেবকে লাথি মারেন। এই ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় রফিকুল ইসলাম রবি, ডি এম বজলুর রহমান, আব্দুল মান্নান, জাহাঙ্গীর বিশ্বাস, শিপু জামান বুলবুল প্রমুখ।

এ বিষয়ে চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা গণমাধ্যমকে বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। জানলে আমি কোনোভাবেই এই আচরণ করতাম না। এখন আমাকে ছোট করতে কোনও একটি পক্ষ ভিডিওটি কেটে-ছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনি বলেন, ‘তদন্ত সাপেক্ষে সরকার নূরে আলম মুক্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, চেয়ারম্যান নূরে আলম মুক্তা ২০২৪ সালের ২ মার্চ তার প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীকে পেটানোর ঘটনায় কারাভোগ করেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের একটি মামলার আসামিও তিনি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি