অটোরিকশা ছিনতাইকালে মারধরে নিহত ১, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১৩:১৫আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৩:১৫

মুন্সীগঞ্জের শ্রীনগরের তন্তরে অটোরিকশা ছিনতাই করতে গিয়ে পিটুনির শিকার হয়েছে ছিনতাইকারীরা। এতে জাফর মিয়া নামে একজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে অপর দুই ছিনতাইকারী জহির হোসেন ও আরিফ শিকদার।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহামেদ জানান, শনিবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের পাড়াগাঁওয়ের ফালু শেখের ছেলে মহসিন ভোরে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়। খানিকটা পথ গিয়ে নওপাড়া পাকা রাস্তায় পৌঁছালে ছিনতাইকারীরা রাস্তায় কলাগাছ ফেলে পথরোধ করে মহসিনকে কিলঘুষি দিয়ে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। মহসিনের ডাকচিৎকারে স্থানীয়রা ছুটে এসে তিন জনকে আটক করে পিটুনি দেয়।

তবে রিকশাটি নিয়ে চলে যায় অপর ছিনতাইকারী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পরই জাফর মিয়া মারা যায়।

কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার্ড করলেও দুপুর ১২টা পর্যন্ত তাদের ঢাকা নেওয়া হয়নি।

নিহত ছিনতাইকারী জাফরের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনির ফুলছড়ি এলাকায়। জহির শরিয়তপুরের জাজিরার গোপালপুর ও আরিফ শিকদারের বাড়ি বরিশালের মুলাদির মুন্তাজপুর গ্রামে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী