ঈদের দিনে ১০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২৫, ১৭:৪৪ আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৭:৪৪

ঈদের দিনে ১০ টাকায় গরুর মাংস পেলো ৪২০ পরিবার। সমাজের অসহায় ও দরিদ্র মানুষজন যাতে আজকের এই খুশির দিনে গরুর মাংস খেতে পারেন, সেই লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন’ এ উদ্যোগ নেয়। 

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০ পরিবারের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা। এ ছাড়া প্রতি বছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে সংগঠনটি। আজকের আয়োজন তারই অংশ।

এখান থেকে ১০ টাকায় মাংস কিনে আকলিমা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১০ টাকা আজকাল শিশুদের ঈদ সালামি দিলেও নিতে চায় না। সেখানে আমরা এক কেজি গরুর মাংস পেয়েছি ১০ টাকায়। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাদের মঙ্গল করুক।’ 

নিজাম উদ্দিন নামের এক বৃদ্ধ বলেন, ‘বাজারে গরুর মাংসের যে দাম, এবার তো ভেবেছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারবো না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের উদ্যোগে মাংস খেতে পারবো। তারা ১০ টাকার বিনিময়ে এক কেজি গরুর মাংস দিয়েছেন। তাদের এমন উদ্যোগে আমি অনেক খুশি।’ 

এ বিষয়ে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করেছি। উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করা হয়। এই বিক্রির উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছেন। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের আজকের আয়োজন।’

/এএম/
সম্পর্কিত
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
কী, কেন, কীভাবে গরুর মাংসের দোকান বন্ধ, বাংলায় হঠাৎ এমন সংকট কেন?
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি