বেপরোয়া গতির তিন মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারালেন ৪ যুবক

মাদারীপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৭:৫৭ আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৭:৫৭

মাদারীপুরের শিবচরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে চার যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই আরোহী। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শরীয়তপুরের জাজিরার জয়নগর এলাকার মঞ্জু সরদারের ছেলে রমজান সরদার (২১), একই উপজেলার ইসহাক খাঁর ছেলে আলী খান (২২), কলমঢালীর কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী (১৯) ও শিবচরের মিঠুখার মুন্সীকান্দি এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠু তালুকদার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবা গোলচত্বর থেকে কুতুবপুরের সাহেববাজারগামী সড়কে বেপরোয়া গতিতে আসা তিন মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় চার জনকে হাসপাতালে নেওয়া হলে আরও দুজনের মৃত্যু হয়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন মোটরসাইকেলের সংঘর্ষে দুজন ঘটনাস্থলে এবং দুজন হাসপাতালে দুজন মারা গেছেন। চিকিৎসাধীন আছেন আরও দুজন।নিহতদের পরিচয় মিলেছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
এক্সপ্রেসওয়েতে এক বাসের পেছনে আরেকটির ধাক্কা, নিহত ৩
নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২ 
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত
সর্বশেষ খবর
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
দেশে পৌঁছেছে নতুন দুই কার্গো এলএনজি, সরবরাহও বেড়েছে
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
আ.লীগের মিছিলের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে: গোলাম পরওয়ার
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ