ঈদের দিন রাতে ডাকাতি শেষে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৮:৩৯ আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১৮:৩৯

কিশোরগঞ্জের কটিয়াদীতে ডাকাতি শেষে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ঈদের দিন রাতে পৌর শহরের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুরে কটিয়াদী মডেল থানায় মামলা করেছেন। এতে হাকিম মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আসামি করা হয়। হাকিম মিয়া ওই উপজেলার বাসিন্দা। কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, স্বামী ও দুই সন্তান নিয়ে গৃহবধূর সংসার। স্বামী দিনে চায়ের দোকান ও রাতে নৈশপ্রহরী হিসেবে কাজ করেন। ঈদের দিন সন্ধ্যার পর পাহারা দিতে যথারীতি স্বামী ঘর থেকে বের হয়ে যান। রাত ১০টার পর গৃহবধূ দুই সন্তান নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে জানালা কেটে ডাকাতরা মুখোশ পরে ঘরে প্রবেশ করে। তারা ঘরের টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। যাওয়ার আগে অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ করে এক ডাকাত। ধস্তাধস্তির সময় মুখোশ খুলে গেলে হাকিম মিয়াকে চিনতে পারেন গৃহবধূ। হাকিম ওই গৃহবধূর প্রতিবেশী।  

ভুক্তভোগী গৃহবধূ জানান, ডাকাত দলে পাঁচ থেকে ছয় জন ছিল। তাদের মধ্যে হাকিম মিয়া তাকে ধর্ষণ করেছে। ধর্ষণের ঘটনা কাউকে জানালে পরে এসে পরিবারের সবাইকে হত্যা করবে বলে হুমকি দিয়ে যায়। ভোরে স্বামী বাড়িতে ফিরলে ডাকাতি ও ধর্ষণের ঘটনা জানাই। এরপর থানায় গিয়ে মামলা করেছি।

কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ বলেন, ‘মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে হাকিম মিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রদল নেতা সাগরসহ ১৬ জনের বিরুদ্ধে অপহরণ মামলা, গ্রেফতার ৪
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
একদিকে পুলিশ সুপারের চ্যালেঞ্জ, অপরদিকে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি