বাউবির এসএসসি পরীক্ষা শুরু শুক্রবার

গাজীপুর প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৬:৩৯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি-২৫ প্রোগামের পরীক্ষা শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল/শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ১৯৮টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ৯ মে (শুক্রবার) এ পরীক্ষা শেষ হবে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. খালেকুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৪ হাজার ২৫৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ২২ হাজার ৩৫৩ জন ছেলে এবং ১১ হাজার ৯০১ জন নারী। এ পরীক্ষা বাউবি নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকালে অনুষ্ঠিত হবে। বাউবির ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রতিবছরের মতো এবারও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এ ছাড়াও বাউবি থেকে ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

/কেএইচটি/
সম্পর্কিত
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন 
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
২০২৭ সালের এসএসসির রুটিন প্রকাশ
সর্বশেষ খবর
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
রংপুরে মাজারের খাদেম হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ৫
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
একদিন জামায়াত বলবে, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম: রাশেদ খাঁন
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা