সিদ্ধিরগঞ্জে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর, আটক ৪৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ০০:০৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০০:০৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে তিনটি পোশাক কারখানায় হামলা ও ভাঙচুর করেছেন বহিরাগত শ্রমিকরা। এ ঘটনায় ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার বিকালে কারখানাগুলোতে ভাঙচুর চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এ সময় ইপিজেডের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে বিকালে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েকশ শ্রমিক। তারা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তারা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বিকাল ৫টার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪-এর পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, মার্চ ফর গাজা প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ভাঙচুর ও লুটপাটে জড়িত ৪৫ জনকে আটক করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আদমজী ইপিজেডে হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ইপিজেডের ভেতরে প্রবেশ, কারখানায় হামলা-ভাঙচুর ও চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি