ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৩:০৯

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন এইচডিএফ পোশাক কারখানার তিন শতাধিক শ্রমিক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, ঈদ বোনাস ও মার্চ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সড়কে বিক্ষোভ করছেন। ঈদের আগেই মার্চ মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। চলতি মাসের ১০ তারিখ কারখানা খোলে কর্তৃপক্ষ। ওই দিনই আবার নোটিশ টানিয়ে জানিয়ে দেয় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের ঈদ বোনাসসহ বকেয়া বেতন পরিশোধ করে দেবে। 
কিন্তু আজকে আবার কারখানা গেটে নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ওই নোটিশে আগামী ২২ এপ্রিল কারখানা খোলার ঘোষণা দেয়।

শ্রমিকরা জানান, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের বিষয়ে সুষ্ঠু কোনও সমাধান না দিয়ে বারবার কারখানা বন্ধের নোটিশ টানিয়ে দিয়ে সময় পার করছে। বাধ্য হয়ে ন্যায্য বকেয়া পাওয়ার জন্য আজকে মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন তারা।

জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার কর্মকর্তাদের মোবাইল ফোনে কল দিলেও ধরেননি।

শ্রীপুরের মাওনা হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানান, সকাল সাড়ে ১০টা থেকে জৈনা বাজার (আবদার) এলাকার এইচডিএফ পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করছেন। এক পর্যায়ে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শিল্প পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত শ্রমিকরা অবরোধ তুলে নেয়নি।

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর অংশের ইনস্পেক্টর আবদুল লতিফ খান বলেন, এইচডিএফ মালিক পক্ষের লোকজন আমাদের ফোন রিসিভ করছে না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

/এফআর/
সম্পর্কিত
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
মির্জাপুর থেকে যমুনা সেতু পর্যন্ত তীব্র যানজট, আটকা হাজারো যানবাহন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান