ভৈরবে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ৩০

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

কিশোরগঞ্জের ভৈরবে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার ভবানীপুর-সুলেমানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান (৪১) সুলেমানপুর গ্রামের ময়দুর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় ডেকোরেটর কর্মী ছিলেন।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বিকালে পার্শ্ববর্তী মৌটুপী গ্রামের দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হন। এ ঘটনা নিয়ে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে বাগবিতণ্ডা হয়।

বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সকালে সালিশ বসে। সালিশে বধুর গোষ্ঠীর নেতা বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা চালায়। পরে দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মিজানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত মঙ্গলবার মৌটুপী গ্রামের সংঘর্ষের জেরে পার্শ্ববর্তী ভবানীপুর-সুলেমানপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামায়। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
হবিগঞ্জে মধ্যরাতে সংঘর্ষে জড়ালো ৪ গ্রাম, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের