ঋণ পরিশোধ করতে না পেরে সিঙ্গাপুরপ্রবাসী যুবকের আত্মহত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১৯:১৬আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১৬

গাজীপুরের শ্রীপুরে ঋণের দায়ে সিঙ্গাপুরপ্রবাসী যুবক মৃদুল সরকার (৩০) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গজারি বন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

মৃদুল সরকার নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। সে সিঙ্গাপুর প্রবাসী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল স্থানীয়দের বরাতে বলেন, মৃদুল সরকার এলাকার লোকজন, আত্মীয়স্বজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লোন নিয়ে সিঙ্গাপুর যায়। সেখানে চাকরি জীবনে তেমন ভালো আয় করতে না পেরে ঋণ পরিশোধ করতে পারেনি। ঋণ পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে। ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বনের ভেতর গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী