ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ১৪:০১ আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৪:০১

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক (৫০) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত ফজল হক উপজেলার বংশীনগর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় ফজল হকের ছেলে ও স্ত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজল হক ও তার ভাতিজা পারভেজের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার সকালে ভাতিজা পারভেজসহ অন্তত ২৫ জন ফজল হকের দখলে থাকা বিরোধপূর্ণ জমি দখল নিতে যায়। এতে ফজল হক ও তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা ফজল হক, তার ছেলে মনির হোসেন ও স্ত্রী মরিয়ম বেগমকে পিটিয়ে রক্তাক্ত করে। স্থানীয়রা তাদের উদ্ধার কর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফজল হককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বাঁশতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ফজল হক বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে আজই দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। ওই জমি নিয়ে ইতিপূর্বে কয়েকটি গ্রাম্যশালিস হয়েছে। আজ হঠাৎ ভাতিজা পারভেজ, আনোয়ার, জিন্নাসহ ২৫-৩০ জন ফজল হকের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে।’

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
এক তরুণকে পিটিয়ে হাসপাতালে রেখে গেলো দুর্বৃত্তরা, পরে মৃত্যু
বরগুনায় পারিবারিক কলহের জেরে চাচিকে পিটিয়ে হত্যা
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি