গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬

গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় রান্নার সময়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

আহতদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাসন থানার এসআই মোহাম্মদ সজিব খান জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পারভিন (৩৫), তাসলিমা (৩০), সিমা (৩০), তানজিলা (১০) ও আইয়ান (১.৫)। সকালে দগ্ধদের মাঝে সিমা (৩০) হাসপাতালে মারা গেছেন।

এসআই মোহাম্মদ সজিব খান বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের বরাত দিয়ে বলেন, এই ঘটনায় চার জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের কার কত শতাংশ পুড়ে গেছে তা জানা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী