নারায়ণগঞ্জ শহরের হাকিম প্লাজা মার্কেটে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জুন ২০২৫, ১৪:২২আপডেট : ১৮ জুন ২০২৫, ১৪:২৩

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে আগুন লেগেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাকিম প্লাজা মার্কেটের ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল সোয়া ১০টার দিকে দেওভোগ হাকিম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুনে মিনি গার্মেন্টসের মালামাল, সুতা, ফেব্রিক্স, তৈরি পোশাক সালোয়ার কামিজ, আসবাবপত্র, ফ্রিজ, বৈদ্যুতিক ওয়্যারিং মিটার, বৈদ্যুতিক লাইন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লেগেছে।’

/এমএএ/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান