গাজীপুর আদালতে আ.লীগের সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী, কারাগারে পাঠানোর আদেশ

গাজীপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৯:২৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৯:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুরের গাছা থানা এলাকায় হত্যার অভিযোগে করা তিনটি মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদসহ (পলক) চার জনকে আদালতে হাজির করা হয়েছে। 

বুধবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক ওমর হায়দারের আদালতে হাজির করে শুনানি করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২২ এপ্রিল একই মামলায় ওই চার জনসহ মোট ছয় জনকে আদালতে হাজির করা হয়। সেদিন আদালত চত্বরে ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং আসামিদের উদ্দেশে ডিম নিক্ষেপ করা হয়। আজ অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আদালত সূত্রে জানা যায়, অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয় জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা করা হয়। এসব মামলার আসামি দীপু মনি, কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার ও জুনায়েদ আহমেদ পলককে গাজীপুর আদালতে আনা হয়। 

পুলিশ জানায়, সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, জুনায়েদ আহমেদ পলক এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কামরুল ইসলামকে পুলিশ প্রিজনভ্যানে আদালতে হাজির করা হয়। সংক্ষিপ্ত শুনানি শেষে ওসব মামলায় তাদের আবার কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মো. রাশেদ বলেন, ‌‘মামলার ‌হাজিরা দেওয়ার জন্য তাদের কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

/এএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম