গুলিস্তানে পার্কের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২৫, ২০:৫৫আপডেট : ০৮ জুলাই ২০২৫, ২০:৫৫

রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের ভেতরের পুকুর থেকে এক শিশুর মরদেহ  উদ্ধার করা হয়েছে। শিশুটির নাম ও পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১১ বছর হতে পারে। তার পরনে ছিল নীল পাঞ্জাবি ও সাদা পায়জামা। মঙ্গলবার (৮ জুলাই) বিকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

পল্টন থানার উপপরিদর্শক এসআই আবু ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বিকালে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে গুলিস্তান শহীদ মতিউর পার্কের ভেতরের পুকুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরদের সহযোগিতায় অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায়, আরও দুই শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমেছিল সে। হয়তো সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা দুই শিশুও সেখান থেকে চলে যায়।

শিশুর পোশাক দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও মাদ্রাসার ছাত্র হতে পারে। মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে ও তার পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

/এআইবি/কেএই/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি