গাজীপুরে ইমাম হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৪:১৫আপডেট : ০৩ মে ২০২৫, ১৪:১৫

গাজীপুর মহানগরের পূবাইলে মসজিদের ইমাম মাওলানা রইস উদ্দিনকে নির্যাতন ও পরে কারা হেফাজতে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার সকল দরবার শরীফের পীর, আলেম-ওলামা, মুরিদ, ভক্ত, আশেকানবৃন্দ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দরবার ও খানকা শরীফ হতে আগত বিভিন্ন পীর মাশায়েখরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, আমরা যারা তরিকাপন্থি তারা শান্তিপ্রিয়। মাওলানা রইস উদ্দিনকে মব জাস্টিজের মাধ্যমে হত্যা করা হয়েছে। বাংলাদেশে আইন যদি থাকে তবে সে আইন সুন্দরভাবে পুলিশের মাধ্যমে প্রয়োগ করতে হবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন। আজকে শান্তিপ্রিয় তরিকাপন্থিদের মজলুমে রূপান্তর করা হচ্ছে। আপনারা লক্ষ লক্ষ কোটি মানুষকে মজলুমে রূপান্তর করবেন না। মজলুমের কান্নাকে ভয় করুন। মজলুমের কান্না কোন জায়গায় আঘাত করে আপনারা সবাই জানেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিদ্দীকিয়া দরবার শরীফের পীরজাদা মৌলানা মো. শফিকুল ইসলাম সিদ্দীকি সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত, কিশোরগঞ্জ, বৌলাই তরফিয়া দরবার শরীফের সাজ্জাদনশীন পীরজাদা সৈয়দ ইয়াছিন সাহেব, পীরজাদা মোবাশ্বীর হাসান ফয়সাল চকমতি দরবার শরিফ, মুফতি রুহুল আমিন, আব্দুল হক ফকির, আলহাজ রিয়াজউদ্দিন মাস্টার, মাওলানা রুমান আশরাফী, আশরাফুল ইসলাম, শাহ মোহাম্মদ বাতেন শাহ, পীরজাদা আসলাম শাহ প্রমুখ পীর মাশায়েখবৃন্দ।

মানববন্ধনটি সঞ্চালনা করেন মাওলানা মুফতি বোরহান উদ্দিন জালালী যুগ্ম সাধারণ সম্পাদক আহলে সুন্নাত ওয়াল জামাত কিশোরগঞ্জ।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী