টাঙ্গাইলে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০৫ মে ২০২৫, ১৮:০২ আপডেট : ০৫ মে ২০২৫, ১৮:০২

টাঙ্গাইলের কালিহাতীতে একাধিক মামলার আসামি রায়হান (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ মে) সকালে উপজেলার রামপুরের কুকরাইল এলাকার একটি পুকুর থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রায়হান ওই এলাকার বাদল মিয়ার ছেলে। তার নামে হত‌্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, ভোর ৪টার দিকে মুন্না নামের এক যুবক তাদের খবর দেয় রায়হানকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। এ খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে গিয়ে একটি পুকুরে রক্তাক্ত অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে  লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহত রায়হানের নামে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
স্বামীকে বেঁধে নারীকে ধর্ষণ, দুই আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি