মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে ২০ কেজি গাঁজা

গাজীপুর প্রতিনিধি
০৫ মে ২০২৫, ২০:৩১আপডেট : ০৫ মে ২০২৫, ২০:৩১

মাইক্রোবাসের পেছনে গ্যাস সিলিন্ডারের ভেতরে ২০ গাঁজা পেয়েছে পুলিশ। এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। জড়িত দুই মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৫ মে) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের দিগদা আমতলি বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নওগাঁর মান্দা উপজেলার তুলসিরামপুর গ্রামের এছের আলীর ছেলে মিলন (৩৪) ও একই উপজেলার চক উলী গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোস্তাক আহমেদ (২৩)।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানার বাড়িয়া ফাঁড়ি পুলিশ আমতলি বাজারে চেক পোস্ট বসায়। এ সময় সন্দেহজনক যানবাহনে অভিযান চালানো হয়। একপর্যায়ে সন্দেহজনক একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে মাইক্রোবাসের পেছনে থাকা গ্যাস সিলিন্ডার কেটে ভেতর থেকে গাঁজা উদ্ধার করা হয়। বিশেষ কৌশলে গাঁজাগুলো গ্যাস সিলিন্ডারের ভেতরে পরিবহন করা হচ্ছিল।

তিনি আরও জানান, ঘটনায় জড়িত দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের